৮ ডিসেম্বরের এসাইনমেন্টঃ যা করতে হবে
মুল কাজ হল, একটা গুগল ডকুমেন্ট তৈরি করতে হবে, যাতে কিছু লিখা এবং একটা সিম্পল গ্রাফ থাকবে। লেখার জায়গায়, আগের এসাইনমেন্ট ''About Yourself'' কপি করা যাবে। এছাড়া গুগল স্প্রেডশিট থেকে একটা গ্রাফ তৈরী কপি করে এনে এখানে পেষ্ট করতে হবে। সব শেষে, গ্রাফ এবং লেখাসমেত মুল ডকুমেন্ট সিএসই ২৮ ব্লগে পোষ্ট করতে হবে। তো কাজ শুরু হয়ে যাকে।
কাজের ধাপ সমুহঃ
১) গুগল মেইল লগ ইন করতে হবে।
২) লগ ইনের পর মেইলের পেইজের উপরে Drive লিঙ্কে ক্লিক করতে হবে।
![]() |
| ১ম চিত্রঃ ছবিতে ক্লিক করলে বড় হবে |
ড্রাইভে ক্লিকের পর বামে, CREATE লিঙ্কে ক্লিক করতে হবে। (চিত্র ২)
সেখানে ডকুমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে। ডকুমেন্ট লিঙ্কে ক্লিক করলে, নতুন ডকুমেন্ট তৈরি হবে, স্প্রেডশিট লিঙ্কে ক্লিক করলে, গুগলের এক্সেল ডক - তৈরি হবে।
![]() |
| ২য় চিত্র |
নতুন ডকুমেন্ট তৈরীর পর, ডকুমেন্ট এর নাম বদল করে ফেল (চিত্র -৩),
চিত্রঃ৩ (নাম বদল এবং শেয়ারিং)
৩) তার পর ফাইল > শেয়ার এর ক্লিক করলে, এই ডকুমেন্টের লিঙ্ক পাওয়া যাবে, লিঙ্ক কপি করে ব্লগে (MUCSE 28 BLOG) নতুন পোষ্ট হিসেবে পেষ্ট করে দাও।
![]() |
| ৩য় চিত্র |
শেয়ার লিঙ্কে ক্লিকের পর চিত্র-৪ এর মত একটা বক্স আসবে, ''লিঙ্ক টু শেয়ার'' হচ্ছে মুল লিঙ্ক, এটা নিয়ে ব্লগে লিঙ্ক হিসেবে পেষ্ট করে দিলেই হবে। শেয়ার ডায়ালগ বক্সে একটা লিঙ্ক থাকে ''চেঞ্জ'', এখানে ক্লিক করে শেয়ারিং অপশন বদলে দিতে হবে, ডিফল্ট থাকে প্রাইভেট (যেটা শুধু তুমি দেখতে পারবে) এই অপশন টা বলদে, পাবলিক করে দিতে হবে। (চিত্র-৫)
![]() |
| চিত্রঃ ৪ |
![]() |
| চিত্রঃ ৫ |
তারপর কোন অসুবিধা হলে এই ডকুমেন্টের নিচে কমেন্ট করতে পার। আগামী ১৫ ডিসেম্বর, সকাল ৯.৩০ এই এসাইনমেন্ট জমা দেয়ার শেষ সময়।





Dear Sir, This blog looks is very old, likee as...... We need new looks. We need a wordpress blog, visit here MU new unofficial blog(www.metrouni.tk) . If u like it we will develope it. Thanks.
ReplyDelete